Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২৫ , ৩:০৮ অপরাহ্ণ

১৭ তম বিজেএসে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইবির তিন শিক্ষার্থী

লেখকঃ আজকালের কণ্ঠ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের তিন শিক্ষার্থী।

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা হলেন- আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জান্নাতুল আয়শা রিতু ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেনাজ হুমায়রা কোহেলী এবং ল অ্যান্ড ল্যান্ড

ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এম. নাহিদ হাসান জয়। এদের মধ্যে মেধাতালিকায় ৩৪তম স্থানে রয়েছেন এস.এম. নাহিদ হাসান জয়।

সাফল্যের বিষয়ে জানতে চাইলে নাহিদ হাসান জয় বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন।

কুরআনের সেই আয়াত মনে পড়ে যায় যে শিগগিরই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিল যে একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।

পরিবারও আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। পাশাপাশি উৎসাহিত হয়েছি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-আপুদের সুপারিশপ্রাপ্ত হতে দেখে এবং তাদের অনুপ্রেরণামূলক কথাগুলোও আমাকে উৎসাহিত করেছে।

শিক্ষকদের জ্ঞানগর্ভ কথাগুলোও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।

প্রিন্ট করুন