Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২৫ , ২:১০ অপরাহ্ণ

তারাগঞ্জে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): রংপুর তারাগঞ্জ উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাচন অফিস আয়োজনে ২মার্চ উপজেলা চত্বর থেকে একটি রেলী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সিমু পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নাতাসহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।

প্রিন্ট করুন