সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জাতীয় ভোটার দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার দুপুরে শোভাযাত্রা বের করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে এ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।