Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২৫ , ১২:১৭ অপরাহ্ণ

কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ  শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব ও কোষ্টগার্ড।

শুক্রবার বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে ১ টি মাছধরা ট্রলার থেকে ১ টি বস্তাবর্তি ১ লাখ পিচ এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ টি বস্তা ভর্তি আরও ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃত পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় র‍্যাব এবং কোষ্টগার্ড টানা দুই দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধারকৃত ইয়াবা, পাচারকারী এবং জব্দকৃত ট্রলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন