Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৫ , ৫:০৭ অপরাহ্ণ

মাহে রমজান উপলক্ষে সরিষাবাড়ীতে ইফতার সামগ্রী বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে গেনদারপাড়া এলাকায় ১৫০ জন গরিব মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মাহে রমজান উপলক্ষে গরিব মানুষের কথা চিন্তা করে এ ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

মসজিদ এর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর ও চিনি ।গরিবদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির।

এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।

গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা ও পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬ নং সাধারণ সম্পাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, মাহে রমজানে গরিব মানুষের কথা চিন্তা করে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ছবি ক্যাপশন-জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গেন্দারপাড়া গ্রামে গরিব মানুষের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির।

প্রিন্ট করুন