Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫ , ৫:৩১ অপরাহ্ণ

ডিমলায় মামলাবাজ আ. লীগ নেতা শাহ আলম গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

ডিমলা(নীলফামারী)প্রতিনিধি  : নীলফামারীর ডিমলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামলাবাজ শাহ আলম (৫৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)দুপুরে আদালতে সোপর্দ করা হয়।এর আগে গত বুধবার রাতে সদরে অবস্থিত তার নিজ মালিকানাধীন আলম প্লাজা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি উপজেলা সদরের বাবুরহাট গ্রামের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকার মৃত আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে ও এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী বলেন,তাকে মামলা নম্বর-২৬ তারিখ ২৮/৯/২০২৪ইং এ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন