নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ঈদের উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কেডি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে স্থানীয় ৩০০ পরিবারকে চাল, ডাল, আটা, চিনি, সয়াবিন তেল, খেজুর, ছোলা, জুস ও ডিমসহ ২১ পদের শুকনা খাবার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন- বিতরণকৃত খাবার একটি মধ্যবৃত্ত পরিবারের জন্য প্রায় ১ মাসের চাহিদা পূরণ করবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল আল খায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে এবং উপকারভোগী রোজাদারদের স্বস্থি প্রদানে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আল খায়ের ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তানজিম মাহমুদ, স্থানীয় সমন্বয়ক এম আর ইসলাম রতন, সাংবাদিক শফিক ছোটন, হারুন অর রশিদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।