সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি : ইরি – বোরো ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে গিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বড়বাড়িয়া এলাকায় কৃষক গোলাম মোস্তফা (৪২) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়। নিহত গোলাম মোস্তফা উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মৃত ভয়েস উদ্দিন মন্ডলের ছেলে।
নি*হতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিজের ইরি-বোরো ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যায়।
এ সময় ক্ষেতের পাশে ঝুলিয়ে থাকা বৈদ্যুতিক তারে কৃষক গোলাম মোস্তফা আটকে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহত কৃষক গোলাম মোস্তফা কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নি*হতের মামাতো ভাই সেলিম মিয়া বলেন, ভাই আমার ইরি-বোরো খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছে।