সরিষাবাড়ীর পোগলদিঘা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীর পোগলদিঘা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
সরিষাবাড়ীর পোগলদিঘা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে লাল মিয়া দায়িত্বভার গ্রহণ করেছেন। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাই নাগরিক সুবিধার জন্য জেলা প্রশাসকের আদেশে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়াকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এক পত্র জারি করা হয়েছে।

গত বুধবার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকিরের সভাপতিতে দায়িত্বভার গ্রহণে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি চান মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, ইউপি সদস্য সোনা মিয়া, মোবারক হোসেন প্রমুখ।