আজকালের কন্ঠ ডেস্ক : আবারও ডিজিটাল স্পেইসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের ৮ম আসরে মোট ১০টি পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে ৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদক। ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য এক স্বীকৃতি।
এই অসাধারণ অর্জন প্রতিষ্ঠানটির গত এক বছর নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষতার উজ্জ্বল প্রমাণ। স্বীকৃতি পাওয়ায় মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ক্লায়েন্টদের আস্থা ও সহযোগিতাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৫-এ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই পুরস্কার প্রদান করা হয়, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল সামিটের সমাপনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়।