Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৪:২০ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহীর মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার সকাল ৭টায় সরিষাবাড়ী – দিগপাইত সড়কের মহাদান এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল আলম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব‍্যক্তির বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামে।এ আহত হয়েছেন বাবু মিয়া (২৮)। তারা গভীর নলকূপ স্থাপনের কাজ করেন বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল যোগে আশরাফুল আলম ও বাবু মিয়া দুইজন জামালপুরের তুলশীপুর থেকে সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজার যাচ্ছিলেন।

পথিমধ্যে উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মরা নারিকেল গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল চালক মাথায় প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায়। অপরজনকে গুরুতর আহত হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন