Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ২:২১ অপরাহ্ণ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত অন্তত ২০

লেখকঃ আজকালের কণ্ঠ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী (সোহাইল) ভাড়ায় চালিত একটি বাস।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এবং আলামপুর বালিয়া পাড়ার মাঠে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়ার কাস্টমস মোড় থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ছাত্রদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইবি বাসটি সড়ক থেকে ছিটকে নিচে ধান ক্ষেতে পড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শিক্ষার্থীদের দাবি, অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করা এবং দুর্ঘটনা এড়াতে লক্ষীপুর থেকে ইবি পর্যন্ত সড়ক মেরামত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার কথা শোনার পরপরই আমরা একটা টিম ঘটনাস্থলে যায়। প্রায় ২০ এর অধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তারা চিকিৎসাধীন রয়েছে।

প্রিন্ট করুন