Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ১১:৩৩ পূর্বাহ্ণ

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নেয়ায় ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদার (৬৫) মৃত্যু হয়েছে।

গত সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সকাল দশটার দিকে রাজা বিরোধপূর্ন জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়।

এসময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেয়ার পথে তার মুত্যু হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রাজাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

প্রিন্ট করুন