Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ১১:২৯ পূর্বাহ্ণ

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন

লেখকঃ আজকালের কণ্ঠ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ (মামুন)কে আহবায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হাসান আনন্দকে সদস্যসচিব ও শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম সানিকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করে কমিটির অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন