Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ১১:২১ পূর্বাহ্ণ

বাউফলে প্রশাসনকে রেডকার্ড প্রদর্শন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলসহ সারা দেশব্যাপী ধর্ষণ, খুন, চুরি-ডাকাতি, রাহাজানিসহ আইন-শৃঙ্খলার সার্বিক অবনতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

গত সোমবার বেলা ১১ টার দিকে বাউফল পৌরশহরে ওই মিছিল করা হয়।মিছিলটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে বাউফল থানা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড, প্রশাসনের বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড শ্লোগান দেয়। এসময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও যোগ দেয়।

বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মুনতাসির তাসরিপ লামিম, আয়েশাতুন্নেসা বর্ষা, মু. রুহুল আমিন ও ফারহান রুপাইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন