Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ১০:৫৬ পূর্বাহ্ণ

কালীগঞ্জে বোরকা পরা পুরুষ ছুরিসহ আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার হাইস্কুলের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। খবর নিশ্চিত করে বারোবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিল।

পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে জালাল উদ্দীন জানিয়েছেন, তিনি বারোবাজার ব্র্যাক অফিস থেকে ঋন নিতে চান।

কিন্তু তারা নানাবিধ শর্ত দিয়ে ঘুরাচ্ছিলেন। এজন্য তিনি ছুরি হাতে নিয়ে সেখানে এসেছিলেন। এসআই জাকারিয়া মাসুদ জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট করুন