Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৩:৫২ অপরাহ্ণ

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্লাড ক্যাম্পের আয়োজন

লেখকঃ আজকালের কণ্ঠ

ঢাকা কলেজ প্রতিনিধি : “একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ ঢাকা কলেজ ছাত্রদলের ব্লাড ক্যাম্পের আয়োজন।

আজ সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এই ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা কলেজের সম্মানীয় অধ্যক্ষ এ কে এটিএম ইলিয়াস।

ভাষা শহীদদের স্মরণে কোয়ান্টাম ফাউন্ডেশন ও ঢাকা কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করেন। জীবন বাঁচাতে এগিয়ে আসে মানুষ। রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে অনেকের প্রাণ।

যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদেরসহ সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করাই এ আজকের মূল উদ্দেশ্য। রক্তদানের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা, তাদের উদ্বুদ্ধ করা ও রক্তদানের অমূলক ভীতি দূর করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্রদল ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মিলিত প্রচেষ্টায় নানা আয়োজনে কলেজে পালিত হয়েছে ক্যাম্প ।

‘স্বেচ্ছায় রক্তদান, বাঁচাবে জীবন’ এডাস্ট ক্যাম্পাসে আলোচনা, সচেতনতা ও রক্তদানের মধ্য দিয়ে দিবসটি পালন করেন সুহৃদরা। তরুণ শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব সম্পর্কে জানানো, রক্তদান সম্পর্কে সঠিক ধারণা দেওয়া ও রক্তদান নিয়ে ভীতি দূর করা ছিল কর্মসূচির উদ্দেশ্য। কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন ও রক্তদান করেন। সকাল ১১টায় আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। রক্তদানের পাশাপাশি আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমে কর্মমুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ, কে, এম ইলিয়াস,
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন, পিয়াল হাসান, আহ্বায়ক- ঢাকা কলেজ ছাত্রদল,মিল্লাদ হোসেন, সদস্য সচিব- ঢাকা কলেজ ছাত্রদল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক, জামাল হোসেন জেমিন, তানভীর আহমেদ মাতুব্বর, হাবিবুর রশিদ দীপ্ত সহ ছাত্রদলের অন্য যুগ্ন আহবায়ক ও আহবায়ক সদস্যবৃন্দও অন্যান্য নেতৃবৃন্দ। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী দল। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী উপদেষ্টা, সদস্য, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। আর্তমানবতার সেবায় শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও গতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন রক্তদাতাদের হাতে ডোনার কার্ড দেয় এবং ভবিষ্যতে রক্তের প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, আমরা শিক্ষার্থীদের সবসময় মানবিক কাজে উৎসাহ দিয়ে থাকি। এবার কোয়ান্টাম ফাউন্ডেশন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সাধুবাদ জানাই। এডাস্টে সুহৃদ সমাবেশের ভালো কাজ অব্যাহত রাখতে আমরা সার্বিক সহযোগিতা করব,দীর্ঘদিন ফেসিস্ট ও স্বৈরাচার শাসনামলে একটি ছাত্র সংগঠন মানুষের রক্ত জড়িয়েছে। আমি সাধুবাদ জানাই বাংলা ছাত্রদল আজকে স্বেচ্ছায় মানুষকে রক্ত দান করছে এটাই ছাত্রদল এবং অন্য ছাত্র সংগঠনের পার্থক্য।

প্রিন্ট করুন