সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : ১৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর ফের জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে গত রোববার সন্ধ্যায় সার উৎপাদন শুরু হয়েছে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে যমুনা সার কারখানা অবস্থিত।
২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাত গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কারখানার সব প্ল্যান্ট বন্ধ হওয়ায় ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস সংকটের জন্য ৬ মাস কারখানায় সার উৎপাদন বন্ধ থাকার পর ২০২৩ সালের ২১ ডিসেম্বর সার উৎপাদন শুরু করা হয়। এরপর আবার দুইটা বা সারের উৎপাদন বন্ধ ছিল।
কারখানায় তিতাস গ্যাস সরবরাহ দেওয়ায় ১৩ মাস ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকার পর ফের আজ রোববার সন্ধ্যায় সার উৎপাদন শুরু করা হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন ) দেলোয়ার হোসেন বলেন, তিতাস গ্যাস সরবরাহ দেওয়ায় ১৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর ফের আজ রোববার সন্ধ্যায় কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, গত ১৩ মাসে কারখানায় প্রায় ৮ শত কোটি টাকার ক্ষতি হয়েছে।