নওগাঁর রাতোয়ালে আওয়ামী দোসরদের তাণ্ডব; সাংবাদিকদের অবরুদ্ধ করে হুমকি | Daily AjKaler Kontho

নওগাঁর রাতোয়ালে আওয়ামী দোসরদের তাণ্ডব; সাংবাদিকদের অবরুদ্ধ করে হুমকি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
নওগাঁর রাতোয়ালে আওয়ামী দোসরদের তাণ্ডব; সাংবাদিকদের অবরুদ্ধ করে হুমকি

আত্রাই-রানীনগর থানা প্রতিনিধি: স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের ছয় মাস পেরিয়ে গেলেও খুনিদের মাস্টারমাইন্ড ও তার দোসরদের হাত ধরে এখনো দেশের সাধারণ নাগরিকদের ওপর অকথ্য জুলুম-নির্যাতন ও বিভৎস তাণ্ডব অব্যাহত রেখেছে আওয়ামী দোসররা। সম্পদের পাহাড় ও টাকার দাপটে দল পরিবর্তনে ব্যস্ত হলেও তাদের নির্যাতনের শিকার হচ্ছেন শহর, গ্রাম, কিংবা সমাজের নিরীহ মানুষ।

নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের আওয়ামী দোসর মোঃ আকরাম হোসেন ও তার ছেলে রবিউল ইসলাম সরকারি রাস্তার পাশে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করতে রাস্তা কেটে মাটি দিয়ে ব্যারিকেড দিলে এলাকাবাসী প্রতিবাদ করেন।

প্রতিবাদকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম শহিদুল ইসলাম চেয়ারম্যানের ভাই রেজাউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলাম আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে প্রতিবাদকারীদের হাত কেটে নেওয়ার হুমকি দেন।