Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ৫:২৪ অপরাহ্ণ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

সুমন খান : রাজধানীর মিরপুর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পেশাদার ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সোহেল হাওলাদার (২৯), মোঃ রাজা (৩২) মোঃ শাহাদাৎ হোসেন (৩৬) মোঃ আব্দুল মান্নান (২৯) ও মোঃ সুজন (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:১৫ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহিদ জিয়া কলেজের উত্তর পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহিদ জিয়া কলেজের উত্তর পাশে সাগর জেনারেল স্টোর এর সামনের রাস্তায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৩/৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন