Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ১০:৫৩ পূর্বাহ্ণ

বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা টিপু সুলতান আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সুলতানকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল ভোররাতে চেচুয়াখোলা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে ।সে উপজেলার দোহাকুলা ইউনিয়নের চেচুয়াখোলা গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।

বাঘারপাড়া থানা সূত্রে জানিয়েছে, গত ২৩ সালের ১১ ফেব্রুয়ারি বন্দবিলা ইউনিয়নের ভাটার আমতলায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার ঘটনার একটি মামলায় তাকে আটক করা হয়েছে ।এই দিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন