মো: রিয়াজ : আজ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ আজ (রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই ছুটে আসে মানুষ শহীদ মিনারে ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
ঝিনাইগাতী উপজেলা শহীদ মিনার চত্বরে প্রতি বছর ন্যায় এই বছরেও একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব এর সদস্যবৃন্দগণ।