Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫ , ১:১২ অপরাহ্ণ

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনায় যথাযোগ্য অমর ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের ছোটবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এরপর পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের মুল ফটক থেকে কানায় কানায় ভরে যায়। এছাড়াও সড়কে আলপনা আঁকা সহ সকল সৌন্দর্য বর্ধন কর্মসূচী করা হয়।

প্রিন্ট করুন