মহিউদ্দিন খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বাউফল উপজেলার ১৬ টি ইউনিয়নে তারেক রহমানের কেন্দ্র ঘোষিত দেশ মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাউফল উপজেলার হাটে বাজারে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করছেন, সাবেক ভিপি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কৃষকদলের এ কে এম মিজানুর রহমান (লিটু)।
আজ বৃহস্পতিবার ২০/২/২০২৫ ইং সকাল দশটায় হাজির হাট বাজারে গণসংযোগ করেন এবং তারেক রহমানের দেশ মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। এ সময় তার সাথে কাজ করছেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জসিম উদ্দিন হাওলাদার সহ বাউফল উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কৃষিবিদ মিজানুর রহমান লিটু দেশ নায়ক তারেক রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং বিএনপি’র সকলকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।