Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ৫:১৯ অপরাহ্ণ

গৌরনদী ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নার উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিন সরবরাহ ও স্থাপন (হাইজিন কর্নার) উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

গৌরনদী পৌরসভার অর্থায়নে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিকল্পনায় বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

আজ বুধবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জওহর লাল পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা রাখী, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের কো-আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ গিয়াস উদ্দিন মিয়াসহ অন্যান্যরা।

একই দিন দুপুরে গৌরনদীর পালরদী স্কুল এ্যান্ড কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা রাখী, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের কো-আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির।

প্রিন্ট করুন