Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ৫:০৯ অপরাহ্ণ

ইবিতে ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলাপমেন্ট উপলক্ষে ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৫’ এর আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রোক্টর এবং ইবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম সহ সংগঠনটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই দরিদ্র বিশ্বে তোমাদেরকে ইংরেজি ভালোভাবে শিখতে হবে। কারণ ইংরেজি হলো দরিদ্র মানুষের ভাতের জোগাড় করে। আমি আল্লাহ রাব্বুল আলামীনের কথা “ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যূল কুওয়াতিল মাতীন” এর বিরোধী নই। আল্লাহ তো রিযিক দিবেন তবে ইংরেজি না জানলে ভালো জব পাওয়া কঠিন। তিনি আরও বলেন, তোমাদের সাবজেক্ট যাই হোক, তোমরা সব বিষয়ে পড়বে। উদাহরণ স্বরূপ তোমরা হিউম্যান রাইটস সম্পর্কে জ্ঞান অর্জন করো, পলিটিক্স সম্পর্কে জ্ঞান অর্জন করো। কারণ চাকরির আলাদা আলাদা ভাগ রয়েছে।

উল্লেখ্য: অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে অতিথিগণ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

 

প্রিন্ট করুন