সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রংপুর তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে গত বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী।
সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অতিথি গণ।