Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ

গৌরনদীতে রাতের অন্ধকারে শারমিন ক্লিনিকের ওয়াল ভাংচুর

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার শারমিন ক্লিনিকের প্রাচীর দেয়াল ২৫ ফ্রেরুয়ারী ২০২৫ সন্ত্রাসী বাহিনীরা রাতের অন্ধকারে শারমিন ক্লিনিকের ওয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গৌরনদীর দক্ষিন বিজয়পুর মৌজার জেএল – ১৩৮, বিএস দাগ নং ৫৩৫। সরজমিনে গিয়ে দেখা যায় প্রাচীর দেয়ালের আংশিক ভাঙ্গা।

শারমিন ক্লিনিকে মালিক বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিপুটি ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ এসকান্দার আলী রাড়ী জানান আমার শারমিন ক্লিনিকের ২০ শতাংশ জমি সরকারি সরদার আমিন, আমিন সৈয়দ হিমু ও আমিন মোঃ আলমগীর হোসেন বিএস নকশা ও সরজমিন ও এস এ নকশার সাথে মিল রেখে মাপ করণ করা হয়েছে। আমি বিগত ২/৩ মাস পূর্বে তিনজন আমিন দ্বারা মাপাইয়া আমার ২০ শতাংশ জায়গার মধ্যে প্রাচীর দিয়াছি।

পার্শবর্তী সেলিম আকন এই মাপের বিরুদ্ধে আপত্তি করিলে স্থানীয় নেতা জহির সাজ্জাদ হান্নান শরীফ কে নিয়া আসে এবং আমার কাজ বন্ধ করে শাল্লিশীর ব্যবস্থা ব্যবস্থা করেন এবং উভয় পক্ষই জহির সাজ্জাদ হান্নান শরীফ কে শাল্লিশী মানা হয়।কিন্তুু দুর্ভাগ্য শাল্লিশী করার পূর্বেই রাতের অন্ধকারে ভেকু দিয়ে ওয়ালের আংশিক দেয়াল সেলিম আকন্দ্র সহ অজ্ঞাত সন্ত্রাসীরা দেয়াল ভেঙে ফেলে কিন্তু জহির সাজ্জাদ হান্নান শরীফ ও শরিফ স্বপন ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেয়াল ভাঙ্গা বন্ধু করে, এই ব্যাপারে গৌরনদী মডেল থানায় অভিযোগ করিলে এসআই নজরুল ইসলাম ভেকু জব্দ করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। শারমিন ক্লিনিকের মালিক আরও বলেন সেলিম আকন তার সন্ত্রাসী বাহিনী দিয়া বিভিন্ন ভাবে জীবননাশের হুমকি দিতেছে।

প্রিন্ট করুন