Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ৪:৫৯ অপরাহ্ণ

আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আত্রাই-রানীনগর থানা (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৭ ফেব্রুয়ারী)সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

তিনি বলেন, জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ছাত্ররা এখন অনেক সম্মানিত। আপনারা এমন কিছু করবেন না যাতে সাধারণ জনগন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয়।

কর্মশালায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক, মাহমুদ আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন।

প্রিন্ট করুন