Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ১০:৫২ পূর্বাহ্ণ

ভেন্যু-জার্সি-নামের পর ভারতের পতাকা বিতর্কে চ্যাম্পিয়ন্স ট্রফি

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। মনস্তাত্বিক গেম কিংবা কাঁদা ছোড়াছুড়িও চলছে বেশ। তবে বিতর্ক থামছে না। ভারতের বাগড়া এবং পাকিস্তানের অনড় অবস্থান—দুইয়ে মিলে একটা সময় মনে হচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিই বুঝি হচ্ছে না। এরপর আরও কয়েকটি বিতর্ক। বিতর্কের সেই তালিকায় এবার আরেকবার জুড়ছে ভারতের নাম।

করাচি স্টেডিয়ামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দাবি করা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সাত দলের পতাকা স্টেডিয়ামের ওপরে উড়ছে। সেখানে ছিল না ভারতের পতাকা। এরপরই প্রশ্ন উঠেছে, কেন নেই ভারতের পতাকা।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তুলেছে, এটা কি নিয়মের পরিপন্থি কিনা। সাধারণত কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর পতাকা সেই মাঠে ওড়ানো হয়। তবে ভারতের পতাকা কেন ওঠায়নি, সেই বিষয়ে অনেকে মতও দিয়েছে। কারও মতে, ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যেতে চায়নি, তাই পতাকা না ওড়ানোর সিদ্ধান্তও ভালো।

 

প্রিন্ট করুন