সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইমসলাম হামিদকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শহরের ফয়লা রোডের দলীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয় ।
জানাগেছে , সাংগাঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদান রাখায় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদকে পুরষ্কার প্রদান করেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম। চলতি মাসের ৮ ফেব্রুয়ারী রাজধানীর সুফিয়া কামাল জাতীয় মিলানায়তনে সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মাহবুবুল হক এ পুরষ্কার তুলেন দেন ।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুর ইসলাম হামিদে’র পুরষ্কার প্রাপ্তিতে সংবর্ধনা দিল কালীগঞ্জ উপজেলা বিএনপি ।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , এ অর্জন শুধু আমার না , এটা কালীগঞ্জবাসীর অর্জন ।