Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ৪:৩৬ অপরাহ্ণ

মিরসরাই সদর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড তালবাড়িয়া গ্রাম এখন মাদকের রাজধানী

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম প্রতিনিধি ( মিরসরাই ) : চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গ্রামটি এক সময় হস্তশিল্প, কৃষিপণ্য, তরকারি ও প্রষিদ্ব ছিল। সময়ের ব্যবধানে, সব ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে গ্রামটি । এক সময়ের ঐতিহ্য হারিয়ে এখন গ্রামটি মাদকের রাজধানীতে পরিণত হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রামটিতে এখন হাত বাড়ালেই মেলে গাজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, মদ সহ ভয়ঙ্কর সব মাদকদ্রব্য।এখনে দিনদুপুরে মাদকদ্রব্য খুচরা ও পাইকার বেচা কেনা হয়। ওই গ্রামের আশেপাশে কয়েকএক টি এলেকায় ছড়িয়ে পড়েছে মাদক কারবারিরা।

যেমন , আবুনগর, শ্রীপুর, গড়িয়াহাস সহ এলেকায় রাতের বেলায় গাড়িতে গাড়িতে মাদক নিয়ে আসে মাদক কারবারিরা। এলেকার স্থানীয় বাসিন্দারা জানান রাত ১২ পর গাড়িতে করে পাহাঠ থেকে মাদকদ্রব্য নিয়ে যায়। আরো বিভিন্ন সূত্রে যানা গেছে ওই এলেকার স্থানীয় বাসিন্দার নেতৃত্বে মাদক ব্যবসা ও রাতের বেলায় পাহাট থেকে গাছ কাটা ছলে।

প্রিন্ট করুন