Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ১১:২৫ পূর্বাহ্ণ

রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে চলা সিএনজি অটোরিকশাগুলোকে মিটারে প্রদর্শিত ভাড়ায় চলার ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে সেটা না মেনে ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা।

আজ রোববার ধর্মঘটের ডাক দিয়ে রামপুরা ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবি করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা। দাবিগুলো হলো-

* সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।

* সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।

* বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।

* ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেওয়া।

প্রিন্ট করুন