বিনোদন ডেস্ক : প্রায় এক দশক অভিনয় জগত থেকে দূরে থাকার পর আবার পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত। পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান খান এবং অভিনেত্রী হীরা মণির সঙ্গে তিনি একটি নতুন সিরিয়ালে অভিনয় করবেন বলে জানা গেছে।
এদিকে মেহউইশ হায়াতের অভিনয়ে ফিরে আসার খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, তিনি পর্দায় অসাধারণ, প্রতিটি চরিত্রে তার সবটুকু দিয়েই অভিনয় করেন। আরেক ভক্ত লিখেছেন, আমার প্রিয় পর্দার জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন! আমি খুব উত্তেজিত।
মেহউইশ শেষবার ২০১৬ সালে ‘দিল লাগি’ সিরিয়ালে হুমায়ুন সায়েদের সঙ্গে অভিনয় করেছিলেন। এতে তিনি আনমোল চরিত্রে অভিনয় করেন।
পাকিস্তানি এই তারকা হলিউডেও অভিনয় করেছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সিরিজ ‘এমএস মার্ভেল’-এর মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়।
তামগা-ই-ইমতিয়াজ পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী সম্প্রতি ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘জাট মেহকামা’-এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।
তবে এই অভিনেত্রী বলিউডে কাজ করতে চান না। গত বছর জুনে তিনি একটি পডকাস্টে তার কারণও জানান।
সেময় মেহউইশ বলেছিলেন, আমি বলিউড থেকে অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি সবগুলোই প্রত্যাখ্যান করেছি। আমার দেশে অসংখ্য সুযোগ রয়েছে। আমি পাকিস্তানি সিনেমার পুনরুজ্জীবন ও সাফল্যের অংশ হয়েছি এবং পাকিস্তানে আমি অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি।