Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৫ , ১০:৫৯ পূর্বাহ্ণ

মোহনগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো.আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন