Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ

একুশে বইমেলায় আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন উদীচির স্টল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

আতিয়ার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে বুধবার(১২ই ফেব্রুয়ারি)১০ দিনব্যাপী একুশে বইমেলার প্রথম দিনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন উদীচীর স্টল সাতক্ষীরার ডিসি মহোদয় অনুমোদন দেওয়ার প্রতিবাদে বিকাল ৫ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জরুরী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন রনি।

আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে পুনর্বাসনের একটা অপপ্রচেষ্টা সাতক্ষীরাতে চলছে। সাতক্ষীরাতে ৯০ জন ভাই- বোন খুনি হাসিনার পেটুয়া বাহিনীর হাতে আহত হয়েছে এবং ৩ জন ভাই যেখানে চোখ হারিয়েছেন সেখানে যখন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে উদীচী নামক আওয়ামী সন্ত্রাসী বাহিনীর অঙ্গসংগঠনকে একুশে বইমেলায় অনুমোদন দেওয়া খুবই দুঃখজনক।

যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি বলেন, একুশে বইমেলায় উদীচীকে অনুমোদন দেওয়ায় আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল স্যার কে ফোন দিয়ে অনুমোদন দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন , উদীচি কি? সেটা তার জানা নেই!

নাজমুল হোসেন রনি আরো বলেন, ৫ ই আগস্ট এর পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ১৫ই আগস্ট , ৭ই মার্চ এবং ৪ ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে বাতিল করেন তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে উদীচি নামক আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠন এবং তারা দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে।
সর্বশেষ আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব সহ উপস্থিত সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের উদীচিকে স্টল বরাদ্দের অনুমোদন দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনের পরে স্টল থেকে ব্যানার খুলে ফেলেন মেলা কর্তৃপক্ষ।

 

প্রিন্ট করুন