সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুটি পরিবারের মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ভাটারা া ও মাহাদান ইউনিয়নের প্রোগ্রামে দুই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল নিহতদের পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে দুটি চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, দুইটি পরিবারের মধ্যে ২৫ হাজার টাকা করে দুটি চেক বিতরণ করা হয়েছে।