Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ , ২:২৪ অপরাহ্ণ

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই বিয়ে করছেন হিনা খান

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না বলিউড অভিনেত্রী হিনা খানকে। মরণব্যাধি এ রোগকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। কখনো হেঁটেছেন মার্জার সরণি ধরে, আবার কখনো ফটোশুটে মেলে ধরেছেন নিজেকে।

হিনা খানের সময়টা কঠিন। আর এই পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি রয়েছেন হিনার পাশে, তিনি হলেন প্রেমিক সিনেমা প্রযোজক-ব্যবসায়ী রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। এবার কি সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ প্রেমিক যুগল? কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন অভিনেত্রী হিনা খান। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এ প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাতে হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন ভক্ত-অনুরাগীরা।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি সয়সওয়াল। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথমবার দেখা যায় রকিকে। তার পর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে এ প্রেমিক যুগলকে।

প্রিন্ট করুন