নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ফেব্রুয়ারি) নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায়- কোন মৌসুমে ফল ও ফসলের কোন ধরনের রোগ-বালাই হয়ে থাকে এবং এসব রোগ-বালাই দমনে কি ধরণের কীটনাশক এবং কি পরিমাণ স্প্রে করতে হবে সেসব বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, নওগাঁ রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো: লুৎফর রহমান, নওগাঁ টেরিটরি অফিসার মো: জাহিদুল ইসলাম ও মহাদেবপুর টেরিটরি অফিসার মো: নুর আলামীন সহ অন্যরা।