Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

মাদক সেবনের দায়ে তারাগঞ্জে আটক ৩

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা, তারাগঞ্জ প্রতিনিধি (রংপুর) : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথী ঈদগাহ মাঠে ৩মাদকসেবী আটক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জনকে অপরাধের ধারা অনুযায়ী ৬মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শতটাকা অর্থদণ্ড, ৫মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শতটাকা জরিমানা এবং ৩মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ শতটাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট।

উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, তাদের ৩জনকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারাগঞ্জে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এধরণের মোবাইল কোর্ট অব্যহত থাকবে।

প্রিন্ট করুন