Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ১২:৫০ অপরাহ্ণ

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ রায়হানুল হক : নওগাঁর রাণীনগরে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

গত সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ০৪ ফেব্রুয়ারি রাণীনগর উপজেলায় যোগদানকৃত নবাগত ইউএনও মোঃ রাকিবুল হাসান সাংবাদিকদের সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন সংবাদকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তাদের এক যোগে কাজ করে যেতে হবে। আমি এই উপজেলার জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সরকারি সকল সুযোগ সুবিধা এবং সেবা কোনরকম হয়রানি ছাড়াই যেন জনগণ ভোগ করতে পারে সে বিষয়ে আমি সচেষ্ট থাকব। সাংবাদিকদের সহযোগিতায় সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে চাই।

এসময় রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করে বলেন, “উপজেলার উন্নয়নমূলক কাজ ও জনসেবার বিষয়ে সাংবাদিকদের তথ্য, পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রিন্ট করুন