Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ

দুমকিতে আ. লীগের ৩ নেতা আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেতা কর্মীদের আটক করা হয়। আটককৃতরা হলেন আঙ্গারিয়ার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার(৪৯)।

শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট মোহাম্মদ আলী(৫৪) ও শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ- সভাপতি মশিউর রহমান বাবু(২৭)
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান।

বিএনপি অফিস ভাঙচুর মামলায় আসামিদের আটক করা হয়েছে।আজ সোমবার সকালে তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন