Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ

গৌরনদীতে পৌর সেবা মেলার উদ্বোধণ

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : নাগরিক সেবা নিশ্চিত ও ১৫% ডিসকাউন্টে পৌর কর আদায়ের লক্ষে বরিশালের গৌরনদীতে পৌর সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায় পৌরসভা মাঠে প্রধান অতিথি হিসেবে চারদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির।

উপজেলা হাসপাতালের চিকিৎসক মোঃ টিপু সুলতান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, জামায়েত ইসলামীর পৌর শাখার আমীর মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক কাজী আল আমীন প্রমূখ।

প্রিন্ট করুন