Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ১২:৫২ অপরাহ্ণ

কেন্দুয়ায় ১০০পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার কেন্দুয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রাম থেকে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সোহাগপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মামুন (৩৫) ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৩)

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতার ব্যক্তিরা মাদকের কারবার করে আসছিলেন বলে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রে একটি জিডি করেন স্থানীয় এক ব্যক্তি। জিডির সূত্রে ধরেই অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন