Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় মাদকদ্রব্যসহ ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

আতিয়ার রহমান, সাতক্ষীরা : সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় মাদকদ্রব্যসহ ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ ফেব্রুযারি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।

তিনি আরও জানান ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ২/৩ হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৩২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২ এস হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩/১ হতে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকার মূল্যর ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৮/১৫ এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ ও ৮ আরবি হতে আনুমানিক ৩শ-৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন কাজিপাড়া ও কাকডাঙ্গা মোড় নামক স্থান হতে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং শাড়ি আটক করে। এছাড়া চান্দরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬ এস হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়াল পাড়া নামক স্থান হতে ২১ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন এর চুড়ি,কানের দুল ও চেইন আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪ লক্ষ ৯ হাজার ৩৫০ টাকা। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

প্রিন্ট করুন