Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ২:২৩ অপরাহ্ণ

গাজীপুরে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ি মাঠে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও জনতা জড়ো হচ্ছেন।

দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এদিকে হামলায় প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানান তারা।

অপরদিকে, হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে রাতেই গাজীপুরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।

 

প্রিন্ট করুন