Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ১:৫৭ অপরাহ্ণ

ফার্মগেটে কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে তিনটি বোমা সদৃশ বস্তুর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে দিলে ঘটনাস্থলে এসেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে সেই জায়গায় বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে।

প্রিন্ট করুন