Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ১০:৫০ পূর্বাহ্ণ

সরিষাবাড়ীতে কিল ঘুষিতে মাতব্বরের মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার সকাল ৯ টায় ছাতারিয়া গ্রামে দুপক্ষের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মাতব্বর আজিজ সরদার (৫৫) প্রতিপক্ষের কিল গুশিতে মারা যাওয়ার অভিযোগ করা হয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল করিমের মধ্যে বাড়ির সীমানা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আজ শুক্রবার সকাল ৯ টায় দুপক্ষের সেই বিরোধ পূর্ণ জমি পরিমাপের জন্য মাপ দেওয়া শুরু করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বাড়ির পাশে মাতব্বর আজিজ সরদার দু পক্ষের ঝগড়া থামাতে যান ‌।

এ সময় দুপক্ষের কিল ঘুষিতে আজিজ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম লেখসেনিয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আজিজ সরদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ‌।গত শুক্রবার বিকেলে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আজিজ সরদার উপজেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায়।

লাশের সুরতহাল প্রস্তুতকারী সরিষাবাটি থানার উপ পরিদর্শক এসআই রফিকুল ইসলাম বলেন, নিহতের নাকে আঘাতের চিহ্ন ছিল।

সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন