সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ হলুদ তারা করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা, জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের সাবেক সাংসদ সদস্য, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে গত বৃহস্পতিবার রাত আটটায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির নিচ তলার পটুয়াখানার আসবাবপত্র, দ্বিতীয় তলার আসবাবপত্র ভাঙচুর ও লুটতরাজ করে । পরে আগুন ধরিয়ে দেওয়া হয় ।
পরে রাত ৯ টায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনের গ্রামের বাড়ি তারাকান্দি এলাকায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ফেলে। এরপর দুতলা বাড়ির নিচতলা ও উপরতলার সকল আসবাবপত্র ভাঙচুর করা হয় ও লুটপাট করা হয়।
সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়ির পাহারাদার মুকাদ্দেস আলী বলেন, আমি বাড়িতে ছিলাম না কলেজ মাঠে ছিলাম। ৩০ থেকে ৪০ জন ছেলে মোটরসাইকেল যুগে এসে কলেজ মাঠে গাড়ি রাখে। এরপর মুরাদ সাহেবের বাড়িতে গিয়ে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির নিচতালা উপরতলার সকল আসবাবপত্র ভাঙচুরও লুটপাট করে নিয়ে যায়। ছেলেগুলি যাওয়ার সময় আগুন ধরিয়ে দিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী বলেন,ছানোয়ার হোসেনের হামলার আগে ১০-১২ জন ছেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে বাড়ির ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, আমি বাড়িতে না থাকলেও আমার বাড়িতে জামায়াত-বিএনপির লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।