Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০২০ , ৫:৪৭ অপরাহ্ণ

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজ থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

প্রিন্ট করুন